Posts

Showing posts from September, 2025

ভূমিকম্পের ক্ষতি থেকে বাঁচতে বাড়ি বানাতে অতিরিক্ত কত টাকা লাগে? How much extra money from earthquake damage

এখন ভূমিকম্প ঝুঁকি মাথায় নিয়ে বাড়ি নির্মাণ করতে হয়। এক্ষেত্রে অনেকেরই অনীহা যে নির্মাণব্যয় বেড়ে যায়। কিন্তু আসলেই কী তাই? নির্মাণব্যয় যদি বাড়েই তাহলে কত বাড়ে।  এছাড়া কীভাবে বাড়ি নির্মাণ করলে ভূমিকম্প ঝুঁকি কমবে সেটি নিয়েও রয়েছে ব্যাপক আলোচনা। তো প্রথমে আমরা এই আলোচন সারি যে  নতুন বাড়ির ক্ষেত্রে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে আসলে কী করণীয়।   এক্ষেত্রে প্রথম কাজ হলো মাটি পরীক্ষা করে নেওয়া। ওই জায়গার মাটি দেবে যাওয়ার প্রবণতা আছে কিনা তা দেখে বাড়ি নির্মাণ করতে হবে। দক্ষ প্রকৌশলীকে দিয়ে নকশা তৈরি ও তদারকি করানো দরকার। অনেকে  এই কাজটি রাজমিস্ত্রিকে দিয়ে করান। এটা করলেই আপনার লাখ লাখ কোটি কোটি টাকার বিনিয়োগ জলে যাবে।  ফাউন্ডেশন বা ভিত্তিপ্রস্তর কোর্ড অনুযায়ী রড ব্যবহার করতে হবে যা ভূমিকম্পের ধাক্কায় সহনশীল হবে। এক্ষেত্রে ভাল রড ব্যবহার করতে হবে। পাশাপাশি ভাল মানের রড, সিমেন্ট ও বালু ব্যবহার করতে হবে। ভিত্তিপ্রস্তরে গ্রেটবিম কলাম সংযোগস্থলে প্রয়োজনীয় কোর্ড অনুযায়ী রঙ দিতে হবে। কলামের রডে বাঁধনগুলোর শেষ মাথা ১৩৫ ডিগ্রি বাঁকানো হতে হবে এবং বাঁধনগুলোর মধ্...

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাড়িকে রক্ষার উপায় | Ways to protect your home from earthquake damage

পাকা বাড়ির মূল সমস্যা ভূমিকম্প। ঝড়বৃষ্টি কোনো সমস্যা না। তাই আপনার বাড়ি নির্মাণে কিছু টেকনিক অবলম্বন করলেই  ভূমিকম্পের সবচেয়ে কম ক্ষয়ক্ষতি হতে পারে।  বাড়ি নির্মাণকালে প্রতিটি ফ্লোরের ভারবহন ক্ষমতার মধ্যে যাতে সামঞ্জস্য থাকে সেদিকে খেয়ার রাখতে হবে। সাধারণ বাড়ি নির্মাতারা এ ভারবহন কিংবা লোড বেয়ারিং ক্ষমতা বের করা হিসাবটি জানেন না।  কিন্তু প্রকৌশলীরা এটি জানেন। বাড়ির নীচতলা, দোতলা, তিনতলাসহ সব ফ্লোরের ভারবহন ক্ষমতা একই হবে। তবেই বাড়ি অনেকটাই ভূমিকম্পসহনীয় হবে। বাড়ির ভিত্তি নির্মাণের সময় কলাম এবং বিমের সংযোগস্থলে বিশেষ শক্তিশালী রিং তৈরি করা হয়। এ ধরনের রিং কলাম এবং বিমের ভারবহন ক্ষমতা বাড়িয়ে দেয় । বিশেষজ্ঞদের মতে পার্কিং ফ্লোরের চারপাশে দেয়াল নির্মিত হলে ফ্লোরটি আরও বেশি চাপ সহনক্ষমতা সম্পন্ন হয়ে উঠবে । বাড়ি নির্মাণের সময় এই সাধারণ বিষয়গুলো মাথায় নিলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে মুক্ত রাখতে পারবেন আপনার শখের বাড়িটিকে। 

বাড়ি বানানোর আগে সতর্ক হোন

Image
ইদানিং অনেকেই বাড়ি নির্মাণ করতে গিয়ে যথাযথ নির্দেশনায় অভাবে বেকায়দায় পড়েন। এক্ষেত্রে একেবারেই সাধারণ মানের কিছু সতর্কতা রয়েছে। তবে এগুলো সাধারণ সতর্কতা হলেও অবশ্য পালনীয়। না হলে আপনার বাড়ি ঝুঁকিতে থাকবে। আর আপনি অবশ্যই নির্মাণ কাজে ঝুঁকি নিবেন না ।

আবাসন খাতে ধস, নতুন প্রকল্পও নেই Collapse in the housing sector

Image
প্লট-ফ্যাট বিক্রি নেমেছে তলানীতে। এমনকি কোনো কোনো কোম্পানি কর্মীদের বেতন ও অফিস ভাড়াও দিতে পারছেন না।