বাড়ি বানানোর আগে সতর্ক হোন

ইদানিং অনেকেই বাড়ি নির্মাণ করতে গিয়ে যথাযথ নির্দেশনায় অভাবে বেকায়দায় পড়েন। এক্ষেত্রে একেবারেই সাধারণ মানের কিছু সতর্কতা রয়েছে। তবে এগুলো সাধারণ সতর্কতা হলেও অবশ্য পালনীয়। না হলে আপনার বাড়ি ঝুঁকিতে থাকবে। আর আপনি অবশ্যই নির্মাণ কাজে ঝুঁকি নিবেন না ।

বাড়ি বানানোর আগে সতর্ক হোন

সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেশাদার ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টের পরামর্শ ও সহযোগিতা নিতে হবে। অনেকেই এক্ষেত্রে রাজমিস্ত্রীর উপর ভরসা করেন। কিন্তু কয়টা টাকা বাঁচানোর জন্য রাজমিস্ত্রির উপর ভরসা করে পুরো বিনিয়োগ পানিতে ফেলবেন না। 


এই অঞ্চলে সর্বশেষ ভূমিকম্প হয়েছিল প্রায় দেড়শ বছর আগে। ফলে আরেকটি বড় ভূমিকম্প হওয়ার মতো শক্তি মাটির নিচে সঞ্চিত হয়েছে। যেকোনো সময় বড় ভূমিকম্প হতে পারে। কাজেই বাড়ি বানাবেন ভূমিকম্পের বিষয়টি মাথায় নিয়ে। 


রড নির্মাণকাজে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মূলত রডের উপরই পুরো ভবন দাঁড়িয়ে থাকে। কাজেই রড নির্বাচনে সতর্ক হোন। ভাল মানের রড ব্যবহারক রুন। ৬০ গ্রেড এমএস রড উচ্চমাত্রার ভূমিকম্পেও ঠিকঠাক থাকে। এই রড ছাদ ও বিম-কলামে ব্যবহার করুন। 


স্থাপনা নির্মাণে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করুন। এতে আপনার লাখ লাখ কোটি কোটি টাকার বিনিয়োগ সুরক্ষিত হবে। মনে রাখবেন ভুলভাবে ভবন নির্মাণের পর মাথার চুল ছেঁড়া ছাড়া কোনো উপায় থাকবে না। 


অনেকেই আছেন বাড়ি নির্মাণ করেন কিন্তু মাটি পরীক্ষা করেন না। অথচ এটি খুবই গুরুত্বপূর্ণ। এই মাটির উপরই আপনার ভবন দাঁড়িয়ে থাকবে। কাজেই মাটি পরীক্ষায় গুরুত্ব দিন। 


বাড়ি স্ট্রাকচারাল ডিজাইন করতে হবে দক্ষ প্রকৌশলীকে দিয়ে। কিন্তু আমরা অনেকেই রাজমিস্ত্রিকে দিয়ে এই কাজটি করতে চাই যেটি আসলে খুবই মারাত্মক। এছাড়া স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী যখন নির্মাণকাজ চলে তখন তদারকির জন্য একজন প্রকৌশলী নিয়োগ করতে হবে। 






Comments

Popular posts from this blog

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাড়িকে রক্ষার উপায় | Ways to protect your home from earthquake damage