ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাড়িকে রক্ষার উপায় | Ways to protect your home from earthquake damage
পাকা বাড়ির মূল সমস্যা ভূমিকম্প। ঝড়বৃষ্টি কোনো সমস্যা না। তাই আপনার বাড়ি নির্মাণে কিছু টেকনিক অবলম্বন করলেই ভূমিকম্পের সবচেয়ে কম ক্ষয়ক্ষতি হতে পারে।
বাড়ি নির্মাণকালে প্রতিটি ফ্লোরের ভারবহন ক্ষমতার মধ্যে যাতে সামঞ্জস্য থাকে সেদিকে খেয়ার রাখতে হবে। সাধারণ বাড়ি নির্মাতারা এ ভারবহন কিংবা লোড বেয়ারিং ক্ষমতা বের করা হিসাবটি জানেন না। কিন্তু প্রকৌশলীরা এটি জানেন। বাড়ির নীচতলা, দোতলা, তিনতলাসহ সব ফ্লোরের ভারবহন ক্ষমতা একই হবে। তবেই বাড়ি অনেকটাই ভূমিকম্পসহনীয় হবে।
বাড়ির ভিত্তি নির্মাণের সময় কলাম এবং বিমের সংযোগস্থলে বিশেষ শক্তিশালী রিং তৈরি করা হয়। এ ধরনের রিং কলাম এবং বিমের ভারবহন ক্ষমতা বাড়িয়ে দেয় ।
বিশেষজ্ঞদের মতে পার্কিং ফ্লোরের চারপাশে দেয়াল নির্মিত হলে ফ্লোরটি আরও বেশি চাপ সহনক্ষমতা সম্পন্ন হয়ে উঠবে ।
বাড়ি নির্মাণের সময় এই সাধারণ বিষয়গুলো মাথায় নিলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে মুক্ত রাখতে পারবেন আপনার শখের বাড়িটিকে।
Comments
Post a Comment